২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ব্যাংকের ১৩০ কোটি টাকার শেয়ার আইএফসির হাতে

বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসির কাছে ১৩০ কোটি টাকার শেয়ার হস্তান্তর করেছে বাংলাদেশের দ্য সিটি ব্যাংক লিমিটেড।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 02:26 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আইএফসিকে ৪ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৬৩৩টি নতুন শেয়ার ইস্যু করেছে সিটি ব্যাংক। প্রতিটি ১০ টাকার শেয়ারে ১৮ টাকার ৩০ পয়সা প্রিমিয়াম ধরে মূল্য রাখা রাখা হয়েছে ২৮ টাকা ৩০ পয়সা করে।

এর মূল্য বাবদ আইএফসি সিটি ব্যাংক ১৩০ কোটি ৪৪ লাখ টাকা পরিশোধ করেছে বলে ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে।

নতুন শেয়ার ইস্যু করায় সিটি ব্যাংকের পরিশোধিত মূলধন ৮৭৫ কোটি ৭৯ লাখ টাকা থেকে হয়েছে ৯২১ কোটি ৮৯ লাখ টাকা। শেয়ার প্রিমিয়াম দাঁড়িয়েছে ১৫০ কোটি ৪৩ লাখ টাকায়; যা আগে ছিল ৬৬ কোটি ৮ লাখ টাকা।

দেশের বেসরকারি এ ব্যাংকটি ২০১৬ সালে প্রকৃত মুনাফা করেছে ৪০৬ কোটি টাকা। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) মুনাফা হয়েছে ১৯০ কোটি টাকা।