২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফু-ওয়াং ফুড ও প্রাইম টেক্সটাইলকে জরিমানা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুড, প্রাইম টেক্সটাইল লিমিটেড ও হারুন সিকিউরিটিজকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 01:21 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এগুলোর জরিমানা হয়েছে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয় ।

এর মধ্যে ফু-ওয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরী, পরিচালক কমল কান্তি মণ্ডল ও বিপ্লব চক্রবর্তীকে ১ লাখ টাকা;

প্রাইম টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আওয়াল, পরিচালক আবুল বাশার ও মিস ফাতেমা খাতুনকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

হারুন সিকিউরিটিজকেও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।