২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার কেনাবেচায় পাঁচ কোম্পানির উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন এনসিসি ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক। আর যমুনা ব্যাংকের একজন উদ্যোক্তা জানিয়েছেন, ঘোষণা অনুযায়ী ব্যাংকটির শেয়ার কেনা সম্পন্ন করেছেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 12:32 PM

Updated : 12 Apr 2022, 12:27 AM

বুধবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক সোহেলা রহমান ৩১ অক্টোবরের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বাজার দরে ব্যাংকটির ১৫ লাখ শেয়ার কিনতে চান।

যমুনা ব্যাংকের উদ্যোক্তা আবু খায়ের মোহাম্মদ সাখাওয়াত কোম্পানিটির ১৫ লাখ শেয়ার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বাজার দরে কেনা সম্পন্ন করেছেন বলে ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে।

ঢাকা ইন্সুরেন্সের উদ্যোক্তা একেএম কামরুজ্জামান জানিয়েছেন, পুর্ব ঘোষণা অনুযায়ী তার কাছে থাকা ঢাকা ইন্সুরেন্সের ২৪ লাখ ৭ হাজার ৫০০ শেয়ারের সবকটিই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বাজার দরে বিক্রি সম্পন্ন করেছেন তিনি।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (এনএইচএফআইএল) করপোরেট উদ্যোক্তা পরিচালক ন্যাশনাল ব্যাংক এনএইচএফআইএলের ২৯ লাখ ৯৫ হাজার ৪৫৫টি শেয়ার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করে দিয়েছেন।

এদিকে ইবনে সিনার একজন পরিচালক এম আতিউর রহমান বাজার দরে কোম্পানিটির দুই হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।