২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে বিদেশিদের লেনদেন বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ বেড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2017, 05:49 PM

Updated : 12 Apr 2022, 12:26 AM

ডিএসইর হিসাবে, সেপ্টেম্বরে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৯৪৬ কোটি ৫৬ লাখ টাকা, যা অগাস্টের চেয়ে ১১৩ কোটি ৮২ লাখ টাকা বেশি।

“মাসজুড়েই বিদেশি বিনিয়োগকারীদের ক্রয়ের আগ্রহ ছিল বেশি,” ডিএসইর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সেপ্টেম্বরে বিদেশি বিনিয়োগকারীরা ৫৬০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার কিনেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন ৩৮৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার।

আগের মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ ছিল ৮৩২ কোটি ৭৪ লাখ টাকা।

এর মধ্যে ৪৩২ কোটি ২২ লাখ টাকার শেয়ার কিনেছিলেন এবং বিক্রি করেছিলেন ৪০০ কোটি ৫২ লাখ টাকার।