আইপিও আনছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস
পুঁজিবাজারে শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা মূলধন সংগ্রহ করতে নিয়ন্ত্রক সংস্থার সবুজ সংকেত পেয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদনের কথা জানানো হয়।
২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৬২ পয়সা; শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৩ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল, ইবিএল ইনভেস্টম্যান্ট ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।
