লভ্যাংশ নির্ধারণে সভা ডেকেছে একমি ল্যাবরেটরিজ
পুঁজিবাজারের গত বছর তালিকাভুক্ত হওয়া একমি ল্যাবরেটরিজ লভ্যাংশ নির্ধারণের জন্য পর্ষদ সভা ডেকেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, গত ৩০ জুন শেষ হওয়া আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে ৯ অক্টোবর কোম্পানিটির পর্ষদ সভা হবে। ওই সভা থেকে লভ্যাংশ বিষয়ে ঘোষণা আসতে পারে।
সর্বশেষ অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, নয় মাসে (জুলাই-মার্চ) একমি ল্যাবরেটরিজ মুনাফা করেছে ১১৪ কোটি ৬০ লাখ টাকা; কোম্পানির শেয়ারপ্রতি (ইপিএস) আয় হয়েছে ৫ টাকা ৪২ পয়সা।
কোম্পানিটির রিজার্ভ অর্থের পরিমাণ ৯১২ কোটি টাকা এবং ১০ টাকার প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদমূল্য (এনএভি) রয়েছে ৭৯ টাকা ২৭ পয়সা।
