২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রো স্পিনিংয়ের লভ্যাংশ নির্ধারণী সভা ৯ অক্টোবর

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং ৯ অক্টোবর পর্ষদ সভায় বসবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2017, 02:06 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, ওই দিন বিকাল ৪টায় অনুষ্ঠেয় পর্ষদ সভায় কোম্পানিটির ২০১৭ জুন পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ বিষয়ে ঘোষণা আসতে পারে।

২০০২ সালে তালিকাভুক্ত মেট্রো স্পিনিং গত বছর কোনো লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।

সর্বশেষ অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটি ২ কোটি ৭৮ লাখ টাকা লোকসান করেছে।

১০ টাকার প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদমূল্য রয়েছে ১৬ টাকা ২১ পয়সা।