২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লভ্যাংশ ঠিক করতে ৯ অক্টোবর বসছে ম্যাকসন স্পিনিং

পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং লভ্যাংশ নির্ধারণের জন্য পর্ষদ সভা ডেকেছে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2017, 01:44 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, গত ৩০ জুন শেষ হওয়া আর্থিক বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে ৯ অক্টোবর কোম্পানিটির পর্ষদ সভা হবে। সাধারণত এ ধরনের পর্ষদ সভা থেকে লভ্যাংশ বিষয়ে ঘোষণা আসে।

২০০৯ সালে পুঁজিবারের তালিকাভুক্ত হওয়া ম্যাকসন স্পিনিং গত বছর কোনো লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।

সর্বশেষ অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির মুনাফা করেছে ৫ কোটি ২০ লাখ টাকা। শেয়ারপ্রতি (ইপিএস) আয় হয়েছে ২৩ পয়সা।

কোম্পানিটির রিজার্ভ অর্থের পরিমান ৬২ কোটি ৮০ লাখ টাকা এবং ১০ টাকার প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদমূল্য রছে ১৯ টাকা ৭৩ পয়সা।