ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার
সপ্তাহের তৃতীয় দিনে প্রথম আড়াই ঘণ্টার লেনদেনে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে পুঁজিবাজার।
মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্টের বেশি বেড়েছে।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৪ কোটি ১৪ লাখ।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৬টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি শেয়ারদর।
এসময় পর্যন্ত লেনদেন হয়েছে ২১ কোটি ৫০ লাখ। লেনদেনে অংশ নেওয়া ২১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।
