২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊর্ধ্বমুখী সূচকে সপ্তাহ শেষ পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 05:20 PM

Updated : 19 Aug 2022, 05:39 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্টের বেশি বাড়লেও সূচক কমেছে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ২২ পয়েন্ট, সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৬২৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৫০ কোটি ৫০ লাখ টাকা কম। আগের দিন বুধবার ৭৭৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল এ বাজারে।   

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৩১টির দর বেড়েছে, ১৬০টির কমেছে এবং ৪০টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

এ বাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯২ দশমিক ৮৪ পয়েন্ট হয়েছে।

অন্যদিকে সিএসইতে এদিন ২৯২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন হাতবদল হয়েছিল ৬৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার।

দিন শেষে এ বাজারের সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ২২ পয়েন্ট কমে হয়েছে ১৮ হাজার ৮৮১ দশমিক ৬০ পয়েন্ট।

সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৮৩টির দর বেড়েছে, ১৩৫টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।