ডিএসইতে দর বাড়ার শীর্ষে ডাচ-বাংলা ব্যাংক
সপ্তাহের চতুর্থ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে।
বুধবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।
মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বাড়তে দেখা যায়।
ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, মঙ্গলবার ডাচ-বাংলা ব্যাংকের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৩১ টাকা ২০ পয়সা। বুধবার দিন শেষে তা দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৩০ পয়সা।
এরপর রয়েছে যথাক্রমে সাফকো স্পিনিং মিলস্ লি. (৩ দশমিক ৯৩ শতাংশ), প্রভাতী ইনস্যুরেন্স কোম্পানি লি. (৩ দশমিক ৮৭ শতাংশ), মার্কেন্টাইল ইনস্যুরেন্স কোম্পানি লি. (৩ দশমিক ৬৮ শতাংশ), যমুনা ব্যাংক লি. (৩ দশমিক ৪৪ শতাংশ), ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড (২ দশমিক ৬৬ শতাংশ), স্টান্ডার্ড ইনস্যুরেন্স লি. (২ দশমিক ৪০ শতাংশ) উত্তরা ব্যাংক লি. (২ দশমিক ২০ শতাংশ) এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. (২ দশমিক ১৬ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
