সূচক কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।
বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্টের বেশি কমেছে। বেড়েছে লেনদেনের পরিমাণ।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ৭০ পয়েন্টের মত। এ বাজারেও বেড়েছে লেনদেনের পরিমাণ ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৭৭৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৬০ কোটি ১২ লাখ টাকা বেশি।
আগের দিন মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৭১৫ কোটি ২২ লাখ টাকা।
বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।
অন্যদিকে বুধবার সিএসইতে ৬৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৪০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৭ দশমিক ৫৪ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫২টির। কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।
