২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইএসএস নিয়ে সিএসইর কর্মশালা

‘ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম’র (ইএসএস) প্রায়োগিক দিক সম্পর্কে ধারণা দিতে প্রশিক্ষণ কর্মশালা করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2017, 05:35 PM

Updated : 19 Aug 2022, 05:30 PM

ইএসএস ও এর প্রায়োগিক দিক সম্পর্কে ধারণা দিতে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ঢাকা কার্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালার অয়োজন করা হয়।

বুধবার সিএসই এর এস সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সিএসই এর ঢাকা কার্যালয়ে এ কর্মশালা হয়, যাতে সিএসই এর টেক প্রতিনিধিরা অংশ নেন।

Image
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে স্থির মূল্যে সব আইপিওতে (প্রাথমিক গণপ্রস্তাব) যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে (ইআই) ডিএসই ও সিএসইর যৌথ নতুন ব্যবস্থা ইএসএসর মাধ্যমে প্রাথমিক শেয়ার কেনার আবেদন করতে হবে।

ইতোমধ্যে আইপিও আবেদন ইএসএস প্রক্রিয়ার মাধ্যমে শুরুও হয়েছে।

কর্মশালায় আইপিওতে আবেদন গ্রহণের নতুন এ পদ্ধতির তাত্ত্বিক এবং ব্যবহারিক দিকগুলোর সচিত্র বর্ণনা দেওয়া হয়।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক এর সভাপতিত্বে কর্মশালাটি শুরু হয়।

কর্মশালা পরিচালনা করেন ডিএসই লিস্টিং বিভাগের ব্যবস্থাপক মো. জলিলুর রহমান ও ডিএসইর আইসিটি বিভাগের ব্যবস্থাপক আবদুল কাদের খন্দকার।

এছাড়া সিএসইর ডিজিএম ও আইসিএস বিভাগের প্রধান হাসনাইন বারী, সিএসইর আইটি বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ আলম এবং সিএসই এর অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।