২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর পতনের শীর্ষে কে অ্যান্ড কিউ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2017, 04:53 PM

Updated : 19 Aug 2022, 05:29 PM

মঙ্গলবার লেনদেন শেষে এই শেয়ারের দর কমেছে ৬ দশমিক ৫৪ শতাংশ।

সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে এ দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, সোমবার কে অ্যান্ড কিউয়ের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৫৫ টাকা ৯০ পয়সা । মঙ্গলবার তা দাঁড়িয়েছে ১৪৫ টাকা ৭০ পয়সায়।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে নর্দান জুট মেনুফ্যাকচারিং কোম্পানি লি:। এই শেয়ারের দর কমেছে ৪ দশমিক ৫৪ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ লি: (৩ দশমিক ৭১ শতাংশ), ফার্স্ট ফাইন্যান্স লি: (৩ দশমিক ৬২ শতাংশ), সমতা লেদার কমপ্লেক্স লি: (২ দশমিক ৯৯ শতাংশ) মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লি: (২ দশমিক ৭১ শতাংশ) বিবিএস ক্যাবলস লিমিটেড (২ দশমিক ৪৫ শতাংশ), রহিমা ফুড করপোরেশন লি: (২ দশমিক ৩৭ শতাংশ), লিব্রা ইনফিউশনস লি: (২ শতাংশ ৩০) এবং ফরচুন সুজ লিমিটেড (২ দশমিক ২৭ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।