২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দর বাড়ার শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের দর সবচেয়ে বেশি বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2017, 06:00 PM

Updated : 19 Aug 2022, 05:29 PM

সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড সিরামিকের সমাপনী দর ছিল ৯৭ টাকা ৩০ পয়সা, যা সোমবার দিন শেষে ১০৭ টাকায় দাঁড়িয়েছে।

এদিন দর বৃদ্ধির তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ; দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৭ দশমিক ৫৪ শতাংশ), এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস্ (৭ দশমিক ৪৬ শতাংশ), ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি (৬ দশমিক ৯৮ শতাংশ), সোস্যাল ইসলামী ব্যাংক (৬ দশমিক ১০ শতাংশ), এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট (৫ দশমিক ৩৮ শতাংশ), হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেড (৫ দশমিক ০৩ শতাংশ) প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস্‌ (৪ দশমিক ৮৯ শতাংশ) এবং এইচ আর টেক্সটাইল (৪ দশমিক ৮৯ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।