দর পতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স লি:
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের শেয়ারের।
বুধবার লেনদেন শেষে এই শেয়ারের দর কমেছে ৭ দশমিক ২৪ শতাংশ।
মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।
এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লি:। এই শেয়ারের দর কমেছে ৬ দশমিক ৮১ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে দুলামিয়া কটন স্পিনিং মিলস লি. (৫ দশমিক ৭৫ শতাংশ), মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লি: (৪ দশমিক ৯১ শতাংশ), এইচ আর টেক্সটাইল লি: (৪ দশমিক ৮৮ শতাংশ) ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লি: (৪ দশমিক ৬২ শতাংশ), ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লি: (৩ দশমিক ৯৪ শতাংশ), নর্দান জুট মেনুফ্যাকচারিং কোম্পানি লি: (৩ দশমিক ৮৬ শতাংশ), শ্যামপুর সুগার মিলস লি: (৩ শতাংশ ৭৮) এবং মিথুন নিটিং এন্ড ডাইং লি: (৩ দশমিক ৬৪ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
