২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় কমলেও চট্টগ্রামে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেনে দেখা গেছে মিশ্র ভাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 07:09 PM

Updated : 19 Aug 2022, 05:26 PM

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্টের বেশি এবং সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৭২ পয়েন্টের মত বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৮০৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১২০ কোটি ৮১ লাখ টাকা কম।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৯২৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। 

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৫ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৭৩ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৬ পয়েন্টে।

অন্যদিকে বুধবার সিএসইতে ৬৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৪৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৪ দশমিক ৫৯ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।