২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে হাওয়া ওয়েল টেক্সটাইলস

দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেডের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 06:04 PM

Updated : 19 Aug 2022, 05:25 PM

কোম্পানিটির সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য করলে দেখা যায়, এর দর বেড়েছে ১০ দশমিক ০০ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার হাওয়া ওয়েল টেক্সটাইলসের সমাপনী মূল্য ছিল ৩৮ টাকা। মঙ্গলবার দিন শেষে তা দাঁড়িয়েছে ৪১ দশমিক ৮০ টাকা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রাইম টেক্সটাইল স্পিনিং মিলস্‌। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ (৯ দশমিক ৭১ শতাংশ), ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি (৯ দশমিক ০৯ শতাংশ), স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ (৭ দশমিক ১২ শতাংশ), এইচ আর টেক্সটাইল (৫ দশমিক ১৩ শতাংশ), ইনটেক (৪ দশমিক ৯৩ শতাংশ), আর এন স্পিনিং মিলস্‌ (৩ দশমিক ৭৩ শতাংশ)এনভয় টেক্সটাইলস্‌ (৩ দশমিক ৫৮ শতাংশ) এবং মিথুন নিটিং এন্ড ডাইং (৩ দশমিক ৫৫ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।