ডিএসইতে দর পতনের শীর্ষে কে এন্ড কিউ
দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের।
সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৮ দশমিক ৫০ শতাংশ।
রোববারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে সোমবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।
ডিএসইর ওয়েবসাইটের দেখা যায়, রোববার কে এন্ড কিউর সমাপনী মূল্য ছিল ১৪০ টাকা। সোমবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১২৮ টাকা ১০ পয়সা।
এরপর রয়েছে যথাক্রমে ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড (৩ দশমিক ৬৫ শতাংশ), সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৬০ শতাংশ), আনোয়ার গ্যালভানাইজিং (৩ দশমিক ৫২ শতাংশ) ফাইন ফুডস (৩ দশমিক ১৯ শতাংশ), আজিজ পাইপস (২ দশমিক ৮৯ শতাংশ), ফার্স্ট ফাইন্যান্স (২ দশমিক ৭৭ শতাংশ), তাকাফুল ইসলামী ইন্সুরেন্স (২ শতাংশ ৫১) ও রূপালী ব্যাংক (২ দশমিক ৪১ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
