২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর বৃদ্ধি অব্যাহত

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক এবং লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 07:45 PM

Updated : 11 Oct 2022, 02:27 PM

সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্টের বেশি বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ৯২ পয়েন্টের মত।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ১০৩২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১০২ কোটি ৫৮ লাখ টাকা বেশি।

আগেরদিন রোববার ডিএসইতে লেনদেন হয় ৯৩০ কোটি ২২ লাখ টাকা। 

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩১ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪৭ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২১ পয়েন্টে।

অন্যদিকে সোমবার সিএসইতে ৭৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার এই বাজারে ৫২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯২ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৪৩ দশমিক ৬৯ পয়েন্টে।

এই বাজারে সোমবার লেনদেন হয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৬ টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।