ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের।
রোববার লেনদেন শেষে এর দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ।
বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে রোববারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে এ দর বৃদ্ধি হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, বৃহস্পতিবার এই শেয়ারের সমাপনী মূল্য ছিল ৬৬.৪০ টাকা। রোববার দিন শেষে তা দাঁড়িয়েছে ৭৩ টাকা।
এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে বিবিএস ক্যাবলস লিমিটেড (৯ দশমিক ৭০ শতাংশ), আরামিট সিমেন্ট (৭ দশমিক ৫৯ শতাংশ), ফরচুন সুজ লিমিটেড (৭ দশমিক ০৬ শতাংশ), শাহজালাল ইসলামী ব্যাংক (৬ দশমিক ৩৮ শতাংশ), আনলিমা ইয়ার্ন ডাইং (৫ দশমিক ৮৬ শতাংশ), প্রাইম ব্যাংক (৫ দশমিক ৪০ শতাংশ), এইচ আর টেক্সটাইল (৫ দশমিক ০৫ শতাংশ) এবং নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানি (৪ দশমিক ৭৩ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
