২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বাড়লেও লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 07:23 PM

Updated : 11 Oct 2022, 02:25 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্টের বেশি বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ৮৩ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে ৭৮২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৯৪ কোটি ৩৬ লাখ টাকা কম। বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৮৭৬ কোটি ৪৭ লাখ টাকা। 

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে এদিন দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি শেয়ারের দর।

এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ২৯ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৫ হাজার ৮৮৫ দশমিক ৪২ পয়েন্ট।

অন্যদিকে সিএসইতে বৃহস্পতিবার ৪৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন হাতবদল হয়েছিল ৬৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮৩ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২৬০ দশমিক ৫৯ পয়েন্ট হয়েছে।

এ বাজারে লেনদেনে থাকা ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১০৫টির এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।