দর পতনের শীর্ষে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স
দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি দর হারিয়েছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি।
বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১২ দশমিক ৩৩ শতাংশ।
মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।
এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। কোম্পানিটির দর কমেছে ৫ দশমিক ৬০ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড (৫ দশমিক ২৬ শতাংশ), খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড (৪ দশমিক ০০ শতাংশ), বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস (৩ দশমিক ৭২ শতাংশ), প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড (৩ দশমিক ৪৪ শতাংশ), আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৩ দশমিক ১২ শতাংশ), সেন্টাল ইন্সুরেন্স কোম্পানি (৩ দশমিক ০৩ শতাংশ), এস ই এম এল আইবিবিএল শারিয়াহ ফান্ড (২ শতাংশ ৯৭)এবং সোনারগাঁ টেক্সটাইল (২ দশমিক ৮৭ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
