২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের ধারাতেই পুঁজিবাজার

সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক এবং লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2017, 08:06 PM

Updated : 11 Oct 2022, 02:22 PM

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্টের বেশি কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ৩৫ পয়েন্টের মত।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৮৫৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৭৮ কোটি ৬৪ লাখ টাকা কম।

আগেরদিন মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৯৪৪ কোটি ৭৫ লাখ টাকা। 

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি শেয়ারের দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৭ দশমিক ৫৪ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯০ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২১ পয়েন্টে।

অন্যদিকে বুধবার সিএসইতে ৫২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৫৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬৭ দশমিক ৩৬ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৬৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।