২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিএস কেবলস ও নর্দার্ন জুটের দাম বেড়েছে অস্বাভাবিক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলস ও নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2017, 06:47 PM

Updated : 12 Apr 2022, 12:06 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

বিবিএস কেবলস লিমিটেড

১ আগস্ট থেকে বিবিএস কেবলসের শেয়ারের দর বেড়েই চলেছে। এ সময়ে শেয়ারটির দর ৮২ টাকা ১০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১০০ টাকা ৩০ পয়সা পর্যন্ত হয়।

কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিস পাঠায় ডিএসই।

এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি

১ আগস্ট থেকে শেয়ারটির দর ৫০০ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৬১৫ টাকা ১০ পয়সা পর্যন্ত বিক্রি হয়।

কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিস পাঠায় ডিএসই।

এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।