এমটিবি ইউনিট ফান্ডের ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এমটিবি ইউনিট ফান্ড।
সোমবার এমটিবি ইউনিট ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ২০১৬-১৭ অর্থবছরে ইউনিট হোল্ডারদের জন্য এই লভ্যাংশ লভ্যাংশ ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এই ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। উদ্যোক্তা মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।
বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ট্রাস্টি এবং ব্র্যাক ব্যাংক কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে।
৩০ শে জুন পর্যন্ত যে সকল ইউনিট হোল্ডারদের নাম রেজিস্ট্রি তালিকাভুক্ত, তারাই এ ঘোষিত নগদ লভ্যাংশ প্রাপ্তির যোগ্য হবেন।
অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খ. আসাদুল ইসলাম বলেন, “বিনিয়োগকারীদের লগ্নিকৃত অর্থের ভালো একটা রিটার্ন দেওয়া এবং উচ্চ মান ও পেশাদরিত্ব বজায় রাখা আমাদের মূল লক্ষ্য। আমাদের উপর বিনিয়োগকারীরা যে আস্থা রেখেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ।”
