২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাম্পসের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের পরিচালনা পর্ষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2017, 05:49 PM

Updated : 19 Aug 2022, 05:15 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানুয়ারি ২০১৬ থেকে ৩০ জুন ২০১৭ পর্যন্ত মোট ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা শূন্য ৭ পয়সা। একই সঙ্গে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৯৩ টাকা ৭১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১২ সেপ্টেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ অগাস্ট।