২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দর পতনের শীর্ষে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের দর সবচেয়ে বেশি কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 05:37 PM

Updated : 19 Aug 2022, 05:14 PM

সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে কমেছে ৮ দশমিক ৫৮ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটের দেখা যায়, রোববার ইমাম বাটনের সমাপনী দর ছিল ১৯ টাকা ৮০ পয়সা, যা সোমবার লেনদেন শেষে ১৮ টাকা ১ পয়সায় দাঁড়িয়েছে।

এদিন দর পতনের তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক; কমেছে ৮ দশমিক ৫৭ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লি: (৫ দশমিক ৬৯ শতাংশ), আজিজ পাইপস লি: (৪ দশমিক ৬৩ শতাংশ), দুলামিয়া কটন স্পিনিং মিলস্‌ লি.  (৪ দশমিক ৫১ শতাংশ), মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লি: (৪ দশমিক ৫০ শতাংশ), ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড (৩ দশমিক ৮৬ শতাংশ), বীচ হ্যাচারি লি: (৩ দশমিক ৭৮ শতাংশ), জিল বাংলা সুগার মিলস্‌ লিঃ (৩ শতাংশ ৭২)এবং সমতা লেদার কমপ্লেক্স লি: (৩ দশমিক ১০ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।