সূচক ও লেনদেন বাড়ছেই
সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক এবং লেনদেন বেড়েছে।
বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্টের বেশি বেড়েছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ৫৭ পয়েন্টের মত।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ১২৩৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় এক কোটি ৩৫ লাখ টাকা বেশি।
আগের দিন মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ১২৩৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।
ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯১ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক এক দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩১৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১৩১ পয়েন্টে।
বুধবার সিএসইতে ৬৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৬২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৮ দশমিক ৫৯ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।
