আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি
দৃশ্যমান কোন কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ারের দর বাড়ছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম গত ৪০ দিনে প্রায় ১৯ টাকা ৬০ পয়সা বেড়েছে, যা ২৯ দশমিক ২১ শতাংশেরও বেশি।
গত পহেলা জুন প্রকৌশল খাতের এই কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ৬৭ টাকা ১০ পয়সা, যা সোমবার সর্বোচ্চ ৮৬ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়।
শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসইর নোটিসের জবাবে কোম্পানিটি জানায়- কোনরকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দর বাড়ছে।
পুঁজিবাজারে ‘এ’ শ্রেণি হিসেবে চিহ্নিত আনোয়ার গ্যালভানাইজিং ১৯৯৬ সালে তালিকাভুক্ত হয়।
