২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিএস ক্যাবলসের ৮০০ শতাংশ দাম বৃদ্ধি

প্রথম লেনদেনে বিবিএস ক্যাবলসের ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার বিক্রি হয়েছে ৯০ টাকায় ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 06:57 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, এ শেয়ার প্রথম লেনদেন হয় ৫১ টাকায়, দিন শেষে যা ৯০ টাকায় উঠে যায়।

সোমবার সবচেয়ে বেশি লেনদেন হয় এই কোম্পানির শেয়ার ।

মোট ৭৪ কোটি ৫৯ লাখ টাকার এই শেয়ার লেনদেন হয়, যা ডিএসইতে সোমবারের মোট লেনদেনের ৬.৪০ শতাংশ।

প্রতিষ্ঠানটির ট্রেডিং কোড ‘বিবিএসক্যাবলস’ এবং কোম্পানি কোড ১৩২৪২।

শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের জন্য গত ২৩ মে বিবিএস ক্যাবলসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণ শুরু হয়, যা চলে ৪ জুন পর্যন্ত।

এর আগে গত ১৩ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।

বিবিএস ক্যাবলস ২ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। প্লান্ট ও মেশিনারিজ ক্রয়, ভবন নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এই টাকা ব্যবহার করা হবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড।