২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারণ ছাড়াই বাড়ছে ইনফর্মেশন সার্ভিসেসের দর

কোনো কারণ ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ারের দর বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 05:55 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

২৮ দিনে প্রায় ৫ টাকা ৫০ পয়সা বেড়েছে এই শেয়ারের দাম, যা ৩৫ দশমিক ৪৮ শতাংশের বেশি।

গত ১৯ জুন বিবিধ খাতের এই কোম্পানির দর ছিল ১৫ টাকা ৫০ পয়সা, যা রোববার সর্বোচ্চ ২১ টাকায় লেনদেন হয়।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসইর নোটিসের জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।