এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।
ফান্ডটি সোমবার ১২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
