২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দর পতনের শীর্ষে জুট স্পিনার্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সবচেয়ে বেশি দর কমেছে জুট স্পিনার্স লিমিটেডের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 05:35 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৭ দশমিক ১৫ শতাংশ। রোববারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে সোমবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্যে দেখা যায়, রোববার জুট স্পিনার্সের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১০৪ দশমিক ৮০ টাকা। সোমবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৩০ টাকা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৭ দশমিক ১৪ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক (৪ দশমিক ৭৬ শতাংশ), প্রগতি লাইফ ইন্সুরেন্স (৩ দশমিক ৪৮ শতাংশ), প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৩ দশমিক ৩৫ শতাংশ), ইউনাইটেড ইন্সুরেন্স (৩ দশমিক ২২ শতাংশ), প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স (৩ দশমিক ১৩ শতাংশ), সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (২ দশমিক ৯১ শতাংশ), মডার্ন ডাইং এন্ড স্ক্রিন প্রিন্টিং (২ শতাংশ ২১)এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড (২ দশমিক ০৬ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।