২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক-লেনদেন বেড়েছে দুই বাজারেই

সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক এবং লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 04:11 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্টের বেশি বেড়েছে। লেনদেন বেড়েছে সাড়ে পাঁচশ কোটি টাকার বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ১৬৭ পয়েন্টের মতো। এই বাজারে লেনদেন ছিল আগের দিনের দ্বিগুণের বেশি।

সোমবার ডিএসইতে ১১৬৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৬০১ কোটি ৬৬ লাখ টাকা। 

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৫৮ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬০ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৩ পয়েন্টে।

সোমবার সিএসইতে ৯০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার এই বাজারে ৩৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৭ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৪৮ দশমিক ৪৪ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।