২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ডাচ-বাংলা ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ডাচ-বাংলা ব্যাংকের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 04:57 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

রোববার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে বেড়েছে ৯ দশমিক ৪৬ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, বৃহস্পতিবার ডাচ-বাংলা ব্যাংকের সমাপনী দর ছিল ১১৪ টাকা ১০ পয়সা, রোববার দিন শেষে তা দাঁড়িয়েছে ১২৪ টাকা ৯০ পয়সা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্সুরেন্স; বেড়েছে ৬ দশমিক ৮৫ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে মিরাকল ইন্ডাস্ট্রিজ (৪ দশমিক ৬৮ শতাংশ), ভ্যানগার্ড এ এম এল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড (৩ দশমিক ০৯ শতাংশ), এইচ আর টেক্সটাইল (২ দশমিক ৬৫ শতাংশ), দ্য সিটি ব্যাংক (২ দশমিক ৬১ শতাংশ), আইডিএলসি ফাইন্যান্স (২ দশমিক ৪৯ শতাংশ), ফাইন ফুডস (২ দশমিক ৪১ শতাংশ), আনোয়ার গ্যালভানাইজিং (২ দশমিক ২৭ শতাংশ) এবং মার্কেন্টাইল ব্যাংক (২ দশমিক ০২ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।