২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনো বাংলার শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি

কোনো কারণ ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2017, 04:54 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার পর্যন্ত ৩১ দিনে প্রায় ২৬ টাকা ৪০ পয়সা বেড়েছে এই শেয়ারের দাম, যা ৭৩ দশমিক ১৩ শতাংশের বেশি।

গত ১২ জুন বিবিধ খাতের এই কোম্পানির দর ছিল ৩৬ টাকা ১০ পয়সা, যা বেড়ে সর্বোচ্চ ৬২ টাকা ৫০ পয়সায়ও লেনদেন হয়।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসইর নোটিসের জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।