সূচক বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।
মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্টের বেশি বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণও ।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ২০ পয়েন্টের মত। কমেছে লেনদেনের পরিমাণ ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৬৫৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৪ কোটি ৭৬ লাখ টাকা বেশি।
আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন হয় ৬৩১ কোটি ৩৯ লাখ টাকা।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির শেয়ার দর।
অন্যদিকে মঙ্গলবার সিএসইতে ৩১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এই বাজারে ৩৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ০০৪ দশমিক ৬৭ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির। কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।
