সাড়ে ৩ কোটি টাকা ঋণের আবেদন স্টাইল ক্রাফটের
বস্ত্র খাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেড তিন কোটি ৫০ লাখ টাকা ‘মেয়াদি ঋণের’ জন্য পূবালী ব্যাংকের কাছে আবেদন করেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
কোম্পানিটির গাজীপুরে বিদ্যমান কারখানা রিট্রোফিটিংয়ের জন্য পাঁচ বছর মেয়াদি এ ঋণ নেবে তারা।
প্রকল্পটি অ্যাকর্ড ও অ্যালায়েন্স গ্রুপের ধারাবাহিক প্রচারের উপর ভিত্তি করে বিভিন্ন আন্তর্জাতিক সম্মতির বিষয় বাস্তবায়নের প্রক্রিয়ার অধীনে।
কোম্পানিটির ব্যাংকের সুদের হার ভবিষ্যতে রপ্তানি আয় অথবা নিজের উৎস থেকে সমান মাসিক কিস্তি ভিত্তি করে সমন্বয় করা হবে। এর আগে এই কাজের জন্য সাত কোটি ৫০ টাকা ঋণ নিয়েছিল কোম্পানিটি।
