২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক-লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচকে এবং লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2017, 05:55 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্টের বেশি কমেছে। কমেছে লেনদেনের পরিমাণও।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ১৬৬ পয়েন্টের মত। এই বাজারেও কমেছে লেনদেনের পরিমাণ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৯১৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪০৬ কোটি ৩৯ লাখ টাকা কম।

আগের দিন মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ১৩২০ কোটি ৪৮ লাখ টাকা। 

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩৯ দশমিক ৯৮ পয়েন্ট কমে ৫ হাজার ৭৯০ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩১৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৬ পয়েন্টে।

অন্যদিকে বুধবার সিএসইতে ৫৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৭৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৬ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৪৭ দশমিক ৯৫ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির। কমেছে ২১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দর।