ডিএসইতে সাড়ে চার মাসে সর্বোচ্চ লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে এক হাজার ৩২১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ।
এর আগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি এই বাজারেএক হাজার ৩৯৩ কোটি ১৯ লাখ টাকা লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে এক হাজার ২৬৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্সসহ সব ধরনের সূচকই বেড়েছে।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।
ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।
অন্যদিকে মঙ্গলবার সিএসইতে ৭৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ১১৪ দশমিক ১৭ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৬০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দর।
