২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন

টানা কয়েক দিন বাড়ার পর সূচক ও লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে; কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 05:57 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৩ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭৯ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ঈদ ছুটির আগে বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা ঈদের পরও অব্যাহত ছিল। কিন্তু বৃহস্পতিবার দুই বাজারেই নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।

ডিএসইতে ১ হাজার ৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বুধবারের চেয়ে ১৫৯ কোটি ৪৬ লাখ টাকা কম।

লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৩ দশমিক কমে ৫ হাজার ৭৪৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৩ পয়েন্টে।

বৃহস্পতিবার সিএসইতে ৬২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এই বাজারে ৬৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮১৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।