ডিএসই সূচকে রেকর্ড
সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।
বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্টের বেশি বেড়েছে। এর ফলে প্রথমবারের মত ৫৭৮২ দশমিক ৬৬ পয়েন্টে উঠেছে ডিএসইএক্স।
২০১৩ সালের ২৭ জানুয়ারি থেকে ডিএসইএক্স গণনা শুরু হয়; সেদিন এই সূচক ছিল ৪০৫৫ দশমিক ৯০ পয়েন্ট। সে হিসেবে প্রায় সাড়ে চার বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক।
তবে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ৪৬ পয়েন্টের মত। কমেছে লেনদেনের পরিমাণ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ১১৬৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৫৮ কোটি ৮২ লাখ টাকা কম।
বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৮২ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২০ পয়েন্টে।
অন্যদিকে বুধবার সিএসইতে ৬৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৮০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯৮ দশমিক ১৮ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির। কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।
