ডিএসইতে ১২২৩ কোটি টাকার লেনদেন
সপ্তাহের তৃতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক এবং লেনদেন বেড়েছে।
মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্টের বেশি বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণ।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ১২৮ পয়েন্টের মত। বেড়েছে লেনদেন ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ২২৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৭৭ কোটি ৪২ লাখ টাকা বেশি।
আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন হয় ১০৪৬ কোটি ৩১ লাখ টাকা।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।
ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৪ পয়েন্টে।
অন্যদিকে মঙ্গলবার সিএসইতে ৮০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এই বাজারে ৫৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৮ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৫২ দশমিক ০৯ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির। কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।
