২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির পর প্রথম কর্মদিবসে চাঙ্গা সূচক

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসের লেনদেনে দেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2017, 05:10 PM

Updated : 19 Aug 2022, 04:57 PM

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্টের বেশি বেড়েছে। কমেছে লেনদেনের পরিমান।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ১৫৪ পয়েন্টের মত। এ বাজারে অবশ্য বেড়েছে লেনদেনের পরিমান ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৬২৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় ১১৬ কোটি ৪ লাখ টাকা কম।

গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৭৪৪ কোটি ১২ লাখ টাকা। 

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২২১টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪৭ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৬ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮১ পয়েন্টে।

অন্যদিকে বুধবার সিএসইতে ৩৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার শেষ কর্মদিবসে এই বাজারে ৩১ কোটি ৯১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৪ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৯৬ দশমিক ৮৮ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।