২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে লেনদেন কমেছে ১০০ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক কমেছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2017, 06:29 PM

Updated : 19 Aug 2022, 04:52 PM

এর মধ্যে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় শত কেটি টাকা কমেছে; তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

সোমবার দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্টের বেশি কমেছে এবং সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ৪২ পয়েন্টের মতো।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে ৩৭০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে, যা আগের দিনের চেয়ে ৯৮ কোটি ৭০ লাখ টাকা কম।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৫ দশমিক ০৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪৫০ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৪ পয়েন্টে।

অন্যদিকে সোমবার সিএসইতে ৪০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার এই বাজারে ২৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২ দশমিক ০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৭৩ দশমিক ১৬ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির। কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।