সূচক কমলেও লেনদেন বেড়েছে
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক বেড়েছে, তবে কমেছে লেনদেন।
রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্টের বেশি বেড়েছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ১৪ পয়েন্টের মত।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৪৬০ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা সর্বশেষ কার্যদিবসের তুলনায় ৬৫ কোটি ৯২ লাখ টাকা কম।
সর্বশেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৫২৬ কোটি ৪ লাখ টাকা।
রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৩ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৮ পয়েন্টে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৫২ দশমিক ১৪ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।
