২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গলফ অয়েলের ৪৯ শতাংশ শেয়ার কিনছে ইফাদ অটোস

গলফ অয়েল বাংলাদেশ লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার ১৩ কোটি ৫০ লাখ টাকায় কিনে নেবে ইফাদ অটোস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2017, 08:27 PM

Updated : 19 Aug 2022, 04:40 PM

রোববার ঢাকা স্টক একসচেঞ্জ ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।

দেশের পুঁজিবাজারে তালিকভুক্ত ইফাদ অটোস জানিয়েছে, এই বিনিয়োগের ফলে এবছরের জুলাই থেকে ২০১৮ জুন অর্থবছরে তাদের মুনাফায় যোগ হবে চার কোটি ৩৬ লাখ টাকা। 

এর আগে ২০১৪-১৫ অর্থবছরে তারা মুনাফা করে ৩৭ কোটি টাকা, ২০১৫-১৬ অর্থবছরে তারা মুনাফা করে ৬০ কোটি টাকা।

আর ২০১৬-১৭ অর্থবছরের প্রথম নয় মাসে অনীরিক্ষিত প্রতিবেদন অনুযায়ী তারা মুনাফা করেছে ৭৯ কোটি টাকা ।   

ইফাদ অটোসের মূল ব্যবসা গাড়ি বিক্রি। গলফ অয়েল বাংলাদেশ লিমিটেডে বিনিয়োগের মাধ্যমে তারা লুব্রিকেন্ট, গ্রিজ এবং গাড়ির আরো কিছু পণ্য বিক্রির ক্ষমতা আর্জন করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওয়েবসাইটে দেখা যায়, ২০১৭ সালের ২৩ এপ্রিল ইফাদ অটোসের শেয়ার বিক্রি হচ্ছিল ১১৮ টাকায়। গত ১৮ মে এ  শেয়ারের দাম বেড়ে হয়েছিল ১৩৭ টাকা ৪০ পয়সা ।

তবে রোববার ইফাদ অটোসের শেয়ারের দাম কমে হয় ১৩৩ টাকা ৯০ পয়সা ।