২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 05:42 PM

Updated : 11 Oct 2022, 01:57 PM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৩৪ পয়েন্ট কমেছে; লেনদেন হয়েছে ৭৫৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার।

বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৬৯৪ কোটি টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৮ দশমিক ৬৪ পয়েন্ট; লেনদেন হয়েছে ৫৯ কোটি ৬৭ লাখ টাকা। আগের দিন ছিল ৪১ কোটি ৭৩ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪ দশমিক ৩৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৪০ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭৫পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৩পয়েন্টে।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮ দশমিক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ১৭৮ দশমিক ৯৫ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার।