২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতন পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই দরপতন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2017, 04:51 PM

Updated : 11 Oct 2022, 01:47 PM

দুই বাজারেই মূল্যসূচক বেশ খানিকটা কমেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্টের বেশি কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ১০৬ পয়েন্ট।

সূচকের পাশপাশি ডিএসইতে লেনদেনও কমেছে। তবে সিএসইতে সামান্য বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৭১৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬৭ কোটি ৭৮ লাখ টাকা কম। মঙ্গলবার এই বাজারে ৭৮২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৭ দশমিক ০৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪৬ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৩ পয়েন্টে।

অন্যদিকে বুধবার সিএসইতে ৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৪৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ দশমিক পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৯৪ দশমিক ৮২ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।